অবহেলিত জনপদ বলা হয় আমাদের এ বাঁশখালীকে। জনপদে সবচেয়ে পিছিয়ে আছে শিক্ষাব্যবস্থা। আমাদের চারপাশে যে সব স্কুল, মাদরাসা, কলেজ রয়েছে এগুলোর বার্ষিক ফলাফল খুবই হতাশাজনক। রেজাল্টের দিক দিয়ে অন্যন্য উপজেলার তুলনায় আমরা বরাবরেই পিছিয়ে। হাতেগুনা বেশ ক-টি প্রতিষ্টান তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। ঐতিহ্যবাহী প্রতিষ্টান গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাইমারি স্কুল, বঙ্গবন্ধু স্কুল, রঙ্গিয়াঘোনা মাদরাসা, চাম্বল স্কুল, খাদিজাতুল কোবরা মাদরাসা, বাংলাবাজার মাদরাসা, নাপোড়া স্কুল, আম্বিয়া খাতুন ক্যাডেট মাদরাসা, মাস্টার নজির আহমদ কলেজ, জলদি সরকারি গার্লসস হাই, আলাওল ডিগ্রী কলেজ, জলদি হাই স্কুল সহ অসংখ্য প্রতিষ্ঠান। তবে, এতে আমাদের শিক্ষার্থীরা আশানুরুপ ফলাফল অর্জন করতে পারেনা। কারণ হিসেবে ছাত্রের তুলানায় শিক্ষক সংকট, সঠিক পরিচর্যার অভাব।
তাছাড়া, পর্যাপ্ত ট্রেনিং প্রাপ্ত শিক্ষক না থাকার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বদা পিছিয়ে পড়ছে শিক্ষা দীক্ষায়। আশানুরূপ ফলাফল না পাওয়ায় অকালে ঝরে পড়ছে মেধাবী শিক্ষার্থীরা। তাছাড়া ভালো শিক্ষকেরা ক্লাসে ছাত্রছাত্রীদের যথাযথভাবে পড়ান না বা পড়ানোর পরিবেশ পান না বলে লেখাপড়া টা আর স্কুলে হয়ে উঠেনা। শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসের আদর্শ অনুপাত হলো ০১ঃ৩০। কিন্তু এখন এ অনুপাত ১ঃ১৩০ এর মত বা এর চেয়ে বেশি। এই পরিস্থিতিতে আমরা যারা সচেতন আছি তারাও যদি এগিয়ে না আসি তবে জাতি আমাদের ক্ষমা করবেনা। এসব কথা মাথায় রেখে আমরা অভিভাবকদের মাথাব্যাথায় ওষুধ ঢালতে ও শিক্ষার্থীদের জন্য নার্সারিং করতে নিয়ে আসলাম "কনফিডেন্স এইড" নামের কোচিং সেন্টার।
আপনারা বাচ্চা, ভাই বা বোন কে প্রশিক্ষিত শিক্ষক ও ডিজিটাল ক্লাসের মাধ্যমে সঠিক রূপে মানুষ গড়তে চাইলে কনফিডেন্স এইড এর বিকল্প নাই। আসুন, দেখে যান কনফিডেন্স এইড সঠিক তথ্য নির্ভর ক্লাস গুলো। বাঁশখালীতে প্রথম আমরাই মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছি। কাজ করে যাবো সুন্দর একটি মানুষ গড়ার প্রত্যয় নিয়ে। আদর্শ ছাত্রের অন্যতম ঠিকানা হিসেবে ধরে নিতে পারেন কনফিডেন্স এইড কে।
গাজী কাইছার বিপ্লব
শিক্ষক- কনফিডেন্স এইড
বিবিএ (অনার্স), এমবিএ (হিসাববিজ্ঞান)
স্পেশাল ট্রোনিং প্রাপ্ত ইংলিশ শিক্ষক, বিবিসি জানালা
মাল্টিমিডিয়া ক্লাস এর উপর সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক।
